ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলসোনারোকে হারালেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পেছনে ফেলে এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থী লুলা দা সিলভা।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তাকে পেছনে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট বামপন্থি লুলা দা সিলভা। লুলা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ৪৭ শতাংশ ভোট। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। লুলার জয়ে আনন্দ-মিছিল করেছেন লুলার সমর্থকরা। এ ফলাফলকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গেল ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। সে সময় লুলা পান ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। বলসোনারো পান ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে ডেটাফোলহা ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে লুলা এগিয়ে ছিলেন। তবে ব্যবধান অনেক কম ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ লুলাকে ও ৪৮ শতাংশ বলসোনারোকে সমর্থন দিয়েছিলেন। জরিপের চেয়েও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে ভোটের মাঠে।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা। আর দায়িত্ব নিয়েই তাকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করছেন অনেকে। নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা-পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো ও নিম্ন আয়ের মানুষের কষ্ট দূর করা। লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

এদিকে লুলা দা সিলভার জয়ে আনন্দ-মিছিল করেন তার সমর্থকরা। অন্যদিকে বলসোনারো পিছিয়ে পড়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তার সমর্থকদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলসোনারোকে হারালেন লুলা

আপডেট টাইম : ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২