ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেফতার

জালিয়াতির অভিযোগে দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ।

তিনি বলেন, ড. এরতেজার বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারি খিলক্ষেত থানায় মামলাটি করেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের ভাই সাইফুল ইসলাম। এ মামলায় আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সীকেও আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মামলার পর এজাহারভুক্ত প্রথম আসামি আবু ইউসুফ ও দ্বিতীয় আসামি রিয়াজুলকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে কাজী এরতেজা হাসানের নাম। এরই পরিপ্রেক্ষিতে ড. এরতেজাকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৪০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২