ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলহত্যা দিবসে আওয়ামী লীগের যত কর্মসূচি

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এ দিনটি।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর জাতীয় এ চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী জাতীয় এ চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এ কালো অধ্যায়টি স্মরণ করছে জাতি। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সারা দেশে পালিত হচ্ছে শোকাবহ এ দিনটি।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের আরও কর্মসূচির মধ্যে রয়েছে: বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন; সকাল ৭টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল ৭টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠান।

একই ভাবে রাজশাহীতে জাতীয় নেতা কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলহত্যা দিবস উপলক্ষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলহত্যা দিবসে আওয়ামী লীগের যত কর্মসূচি

আপডেট টাইম : ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২