ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। রোববার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- মো. রিয়াজ উদ্দিন, মো. সালমান, আব্দুর রাজ্জাক, নুর কলিমা ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজ। এরমধ্যে চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হবে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করে স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা। তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

মৌলভীবাজারে চার রোহিঙ্গাসহ আটক ৫

আপডেট টাইম : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২