ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ১০০ সেতু উদ্বোধন

আজ সোমবার যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে একসঙ্গে নবনির্মিত সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।

৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ সেতুগুলো নির্মাণ করেছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি; সিলেট বিভাগে ১৭টি; বরিশাল বিভাগে ১৪টি; ময়মনসিংহে ৬টি; গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে, ঢাকায় ২টি ও কুমিল্লায় ১টি সেতু রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভক্ষণের জন্য অপেক্ষা করছি।

তিনি আরো বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আজ ১০০ সেতু উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২