ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চালুর অপেক্ষায় মেট্রোরেল, চলছে সমন্বিত ট্রায়াল

একমাসের মধ্যেই বাণিজ্যিক যাত্রায় যাবে মেট্রোরেল। দিনরাত চলছে সমন্বিত ট্রায়াল। ব্যবস্থাপনার জন্য থাকবে আলাদা নিরাপত্তা ব্যবস্থা।

ডিসেম্বরের আগেই মেট্রো পুলিশ এবং এক বছরের পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা চেয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেল চালুর আগেই নিরাপত্তার জন্য সাড়ে তিনশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।

এখন শুধু দিনগুনে অপেক্ষা করা। হাতে সময় আছে আর মাত্র এক মাস। দিনরাত এক করে চলছে মেট্রোরেলের কাজ। প্রথম নয়টি স্টেশনের এ যাত্রায় এরই মধ্যে প্রতিটি স্টেশনের কাজই প্রায় শেষ। চলছে ভেতরের কাজ। প্রথম তিনটি স্টেশনে সাইনেজ বাদে বাকি সবই পুরোপুরি তৈরি। বসেছে টিকিট বুথও।

এদিকে যে দশটি ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে এ পথে, দিনরাত সেখানে চলছে সমন্বিত ট্রায়াল রান। সব শেষ পরীক্ষামূলক চলাচলও হবে এ মাসেই। কর্তৃপক্ষ বলছে, ১৫ দিন সময় নিয়ে সেই পাঠ চুকিয়ে ফেলবেন তারা।

পাশাপাশি শুরুর আগেই মেট্রোরেলের জন্য আলাদা প্রায় সাড়ে তিনশ’ আইলশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য চাওয়া হয়েছে বলে জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি আরও বলেন, এ ছাড়া এক বছরের পরিচালন ব্যয়ের জন্য দরকার হবে এক হাজার কোটি টাকা। সরকারের সংশ্লিষ্ট দফতরে সেই অর্থের জন্যও আবেদন করা হয়েছে।

আসছে ডিসেম্বরেই চালু হবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন সিক্স এর একাংশ।

এদিকে আগামী ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে মেট্রোরেল চালু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চালুর অপেক্ষায় মেট্রোরেল, চলছে সমন্বিত ট্রায়াল

আপডেট টাইম : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২