ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আলফাডাঙ্গার গোপালপুরে বিক্ষোভ সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুরে বিক্ষোভ সমাবেশ এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার গোপালপুর বাজারে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে মোনায়েম খান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ সমান তালে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় জামায়াত-বিএনপি চক্র উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে তারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। বিএনপি-জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজপথে দাঁতভাঙ্গা জবাব দেবে।’
সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম সিদ্দিকুজ্জামান বাহার, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন ফকির, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শেখ, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, গোপালপুর ইউপি সদস্য ওবায়দুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আলফাডাঙ্গার গোপালপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ০৭:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২