ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাত্র ১৫০ দিনে হিফজ সম্পন্ন করে শিশু ফাহাদের চমক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে নয় বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ফাহাদ মাত্র ৫ মাস অর্থাৎ ১৫০ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছে।

পাকুন্দিয়া পৌরসভার চরপাকুন্দিয়া এলাকার দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী নাঈম উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী মো. মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, ফাহাদ ২০২১ সালের ১ জানুয়ারিতে মাদরাসায় ভর্তি হয়। আরবি হরফ চেনা থেকে শুরু করে নাঈম এখান থেকে শিক্ষা শুরু করে। মে মাস থেকে কোরআন মুখস্থ করতে শুরু করে। মাত্র ১৫০ দিনেই নাঈম কোরআন মুখস্ত শেষ করেছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, মাদরাসায় হরফ চেনা শুরু থেকে ফাহাদ পড়াশোনা করেছে। তবে হিফজ শুরু করার পরই ফাহাদের মধ্যে তার প্রতিভার ঝলক দেখতে পাই। সে মাত্র ১৫০ দিনে হিফয সম্পন্ন করে নাঈম চমক সৃষ্টি করেছে। এর আগে এই মাদরাসা থেকে এতো অল্প সময়ে কেউ হিফয সম্পন্ন করতে পারেনি। সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে।

তিনি আরো জানান, ফাহাদের ঐকান্তিক ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশবাসীর সেবা করতে পারে আল্লাহ কাছে এই দোয়াই করি।

ফাহাদের মা আঁখি আক্তার জানান, নাঈম আমার একমাত্র ছেলে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে তাতে আমরা আনন্দিত। নাঈমের বাবা প্রবাসী তিনি শুনেও অনেক খুশি হয়েছেন। আমাদের ছেলের জন্য সবার কাছে দেয়া চাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মাত্র ১৫০ দিনে হিফজ সম্পন্ন করে শিশু ফাহাদের চমক

আপডেট টাইম : ০৮:০০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২