ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জ্বালানি, আইসিটি খাতে ব্রাজিলকে বিনিয়োগে মোমেনের আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং আইসিটি খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে অনেক মিল রয়েছে। তবে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনও আরও বাড়তে পারে।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বৃহস্পতিবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে মোমেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ‘লুলা’ দা সিলভাকে তার বিজয় লাভের জন্য অভিনন্দন এবং আগামী বছর পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বাংলাদেশকে এ অঞ্চলের বৃহত্তম উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ব্রাজিল মার্কোসুরভুক্ত দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগে সহযোগিতা করবে।

তিনি বলেন, ব্রাজিল, বাংলাদেশ এবং অন্যান্য সমমনা উন্নয়নশীল দেশগুলো ভালো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তথ্য আদান-প্রদান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণের দেশগুলোর জন্য একটি সংগঠন গঠন করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল থেকে চিনি, সয়াবিন তেল এবং উন্নত জাতের দুগ্ধবতী গাভী আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস এই প্রস্তাবটি সমর্থন করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং ঢাকায় দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ বহুপাক্ষিক কনভেনশনে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন দেয়ার বিষয়েও আলোচনা করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জ্বালানি, আইসিটি খাতে ব্রাজিলকে বিনিয়োগে মোমেনের আহ্বান

আপডেট টাইম : ০৮:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২