ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শেখ হাসিনা দেশে নারীর মর্যাদা সমুন্নত করছেন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের সমান অংশগ্রহণ ছাড়া কিংবা তাদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন- সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের নারী সমাজকে জাগ্রত করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা খাতুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কমলা রানী, ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাম্মাৎ বেগম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শেখ হাসিনা দেশে নারীর মর্যাদা সমুন্নত করছেন: খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২