ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রার পারদ দ্রুতই নিচে নামছে পঞ্চগড়ে। গত কয়েকদিন জেলায় গড়ে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করেছে।

স্থানীয়রা বলছেন, দিনে সহনীয় তাপমাত্রা থাকলেও সন্ধ্যা নামতেই সেই তাপমাত্রা অর্ধেকে নেমে আসছে।

তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা গ্রামের রইস উদ্দীন, পঞ্চগড় শহরের ধাক্কামারা মহল্লার আব্দুল বাতেন, বলেয়াপাড়া গ্রামের আসাদুজ্জামান সময় সংবাদকে জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। গরম মোটা কাপড় ছাড়া সড়কে বের হওয়া যাচ্ছে না।

শীতের তীব্রতা আরো বাড়ার আশঙ্কা জানিয়েছেন স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তারা জানায়, গত কয়েকদিনের গড় তাপমাত্রা যেভাবে হ্রাস পাচ্ছে তাতে এবারে শীতের তীব্রতা বাড়তে পারে।

তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যোগ হওয়ায় ঠান্ডা অনুভূত হচ্ছে।

এদিকে বুধবার (১৬ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। এদিন এখানে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

আপডেট টাইম : ০৮:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২