ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ব্যবসায়ীরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অর্থনীতি স্থবিরতার মুখে, দেশের বাণিজ্যেও তৈরি হয়েছে সংকট। আর এমন পরিস্থিতিতে যেসব ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছেন, তারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো।

বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিন, ফারদিন এক্সেসরিস কোম্পানির চেয়ারম্যান ওমর ফারুক।

এ সময় ২৯টি খাতে ৭১টি প্রতিষ্ঠানের হাতে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য, ১৮টি ব্রোঞ্জ পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী ও অতিথিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্যবসায়ীরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২