ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আলফাডাঙ্গায় ঢাকা টাইমস সম্পাদকের আগমনে জনতার ঢল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক এবং সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন আকস্মিক আগমন করেছেন। তার আগমনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে আলফাডাঙ্গা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা টাইমস সম্পাদকের আগমনে উচ্ছ্বসিত।

বুধবার সকালে আলফাডাঙ্গায় পৌঁছান আরিফুর রহমান দোলন। তার আগমনের খবরে সকাল থেকেই আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অপেক্ষা করতে থাকেন। সকাল ১১টায় তিনি উপজেলার প্রবেশদ্বার হাসপাতাল রোডে পৌঁছালে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করবেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। দোলন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমি রাজনীতি করি। আলফাডাঙ্গাবাসীর ভালোবাসায় আমি সিক্ত। আমি আমার হাতকে শক্তিশালী করতে চাই না। আমি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।’

এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সেখান থেকে উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন তিনি। সবশেষ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে অংশ নেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, বুড়াইচ ইউনিয়নের সানেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. তারিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, উপজেলা পৌর কৃষক লীগের সদস্য সচিব রফিকুল ইসলাম রাজিব, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ, মানুন অর রশীদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, ঢাকা মাহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আশিকুর রহমানসহ উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আলফাডাঙ্গায় ঢাকা টাইমস সম্পাদকের আগমনে জনতার ঢল

আপডেট টাইম : ০৫:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২