ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাজেটে মুঠোফোনে প্রস্তাবিত করারোপ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ফিউচার অব বাংলাদেশ নামক একটি সংগঠনটি বাজেটে মুঠোফোনে প্রস্তাবিত করারোপ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে । সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ডিজিটাল বাংলাদেশের অন্তরালে গণবিরোধী হয়ে মানুষের পকেট কেটে নেওয়া হচ্ছে। তাই ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে কলরেটের ওপর ২৭ শতাংশ বর্ধিত কর বাতিল করতে হবে পাশাপাশি ২৫ পয়সা প্রতি মিনিট ফোন কল রেটের দাবি জানাই আমরা।
তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। যেকোন কাজ সহজে করার অভিপ্রায়ে বেশির ভাগ সময়ে আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাই ফোনকলে ২৭ শতাংশ ভ্যাট আমাদের উপর বিষ ফোঁড়ার মতো হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে সাধারণ মানুষের কথা বিবেচনা করে প্রতি মিনিট কলরেট ২৫ পয়সা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আয়োজক সংগঠনের সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, আমরা ক’জন নামক সংগঠনের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, ফিউচার অব বাংলাদেশের সদস্য ছাত্রনেতা শুকুর রেজাউল হোসেন অনিক, ইয়ামিন ওসমান শওকত, মোক্তার আকন্দ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

বাজেটে মুঠোফোনে প্রস্তাবিত করারোপ বাতিলের দাবি

আপডেট টাইম : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯