ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গ্রেফতার ৫০ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন

গ্রেফতার হওয়া রাশিয়ার সেনাবাহিনীর ৫০ সদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
জানা গেছে, দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থাৎ দিনের শুরুর দিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশ প্রধান বলেন, ইউক্রেনের ৫০ জনকে মুক্তি দেওয়া হবে।

তবে ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। গতকাল দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অন্তত ৭০টি হামলা চালানো হয়।

এতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রুশ বাহিনী ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু এক টুইটবার্তায় লিখেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ বাহিনীর হামলার পর মলদোভার অর্ধেকের বেশি এলাকা অন্ধাকারাছন্ন হয়ে আছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। পুতিন এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করেছেন। যদিও খেরসনকে দখল মুক্ত করেছে ইউক্রেনের বাহিনী। এই যুদ্ধের শেষ পরিণতি সম্পর্কে এখনো কেউ সম্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

গ্রেফতার ৫০ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন

আপডেট টাইম : ১০:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২