ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আগে খাবার খান, পরে সিদ্ধান্ত নেন

জীবন চলার পথে আমাদের ছোট-বড় সব ধরনের অনেক সিদ্ধান্তই নিতে হয়। কখন কোনো সিদ্ধান্ত নিতে হবে এর বেশিরভাগই আগে থেকে জানা যায় না। এখন থেকে জানতে হবে, নয়তো পস্তাতে হতে পারে।

অবাক হচ্ছেন তো, আসলে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ক্ষুধা পেটে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোসের ঝুঁকি থাকে। মানে সিদ্ধান্তটি সঠিক নাও হতে পারে।

যুক্তরাজ্যের ডান্ডি অ্যাবারটে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রথমে দুই ভাগ করা হয়। এক দলকে একবার ভরা পেটে, পরের বার খালি পেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়।

দেখা যায়, খালি পেটে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল রেখে তারা সিদ্ধান্ত নেন। অর্থাৎ সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিচক্ষণ নাও হতে পারে। আবার পেট ভরা থাকলে তারাই তখন ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নিয়েছেন, যা আর পরিবর্তনের প্রয়োজন হয়নি।

গবেষণাটি পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন তিনি বলেন, বড় হোক বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে তা নিলে বিচক্ষণ হয় না। খুব খিদে পেলে কেউ যদি সুপারমার্কেট থেকে খাবার কেনে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, সে সব খাবার আদৌ স্বাস্থ্যকর হয় না। খুব গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই। জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করে, খেয়ে-বিশ্রাম নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করে, তারপর সিদ্ধান্ত নিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আগে খাবার খান, পরে সিদ্ধান্ত নেন

আপডেট টাইম : ১০:০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২