ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

মেধাসম্পন্ন জাতি গড়তে বঙ্গবন্ধু মিল্কভিটা প্রতিষ্ঠা করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, কৃষকের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য এবং ভোক্তা শ্রেণির মধ্যে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ দুগ্ধ সরবরাহের লক্ষ্যেই বঙ্গবন্ধু মিল্কভিটা প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল এদেশের জনগণ যেন মেধাসম্পন্ন জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে।

রোববার তেজগাঁও দুগ্ধভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধজাত পণ্য উৎপাদন করে শিশুপুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। দুগ্ধ সংগ্রহ থেকে প্রক্রিয়াজাত পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। ফলে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে। নিরাপদ দুগ্ধ সরবরাহের লক্ষ্যে এরই মধ্যে যেসব উপজেলায় দুধের ঘাটতি রয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড.তরুণ কান্তি শিকদারসহ সমবায়ী নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

মেধাসম্পন্ন জাতি গড়তে বঙ্গবন্ধু মিল্কভিটা প্রতিষ্ঠা করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২