ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

রাঙ্গামাটিতে বিয়ের আশ্বাসে ধর্ষণ, অভিযুক্ত আটক

রাঙ্গামাটির লংগদুতে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে সন্ধ্যায় উপজেলার গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর থেকে হারুন মিয়ার ছেলে নাজমুল হোসেন রানাকে আটক করা হয়।

ভিকটিমের বাবা লংগদু থানায় অভিযোগে উল্লেখ করেন, নাজমুল হোসেন রানা তার মেয়েকে বিয়ের আশ্বাসে গত ২১ ডিসেম্বর অপহরণ করে। ওইদিন সন্ধ্যা থেকে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পাশের একটি আমবাগান থেকে মেয়েকে উদ্ধার করেন। পরে তার মেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, ভিকটিমের বাবা অভিযোগ করলে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি। ছেলেটি ট্রাক্টরের হেলপার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি নিজের দোষ স্বীকার করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ‘ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা অভিযান চালিয়ে নাজমুল হোসেন রানাকে আটক করি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রাঙ্গামাটিতে বিয়ের আশ্বাসে ধর্ষণ, অভিযুক্ত আটক

আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২