ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বড়দিন উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোববার সারাদেশে বড়দিন উদযাপনের জন্য তার বিশেষ ফোর্স টিম, হেলিকপ্টার, ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে।

যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে বড়দিন।

র‌্যাব সদর দফতর সূত্র জানায়, বড়দিন উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যেই দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া চার্চগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল টহল,যানবাহন স্ক্যানার, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং জোরদার করা হয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে র‌্যাব সদর দফতরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, এদিন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির জন্য রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে এরই মধ্যে এলিট ফোর্সের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া অপপ্রচার ও গুজব ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বড়দিন উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট টাইম : ০৭:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২