ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জেলেদের জন্য ৫৭ হাজার ৭৩৯ টন ভিজিএফ বরাদ্দ

সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য ২০২২-২৩ অর্থবছরে ৫৭ হাজার ৭৩৯ দশমিক চার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

আগামী বছরের ১০ এপ্রিলের মধ্যে ভিজিএফের চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাটকা আহরণ নিষিদ্ধের সময় দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৭টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ৮৬৯টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আওতায় ফেব্রুয়ারি-মে ২০২৩ মেয়াদে চার মাসের জন্য নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে এ চাল প্রদান করা হবে।

মঙ্গলবার  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি প্রদান করেছে।

যেসব উপজেলায় ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো হলো- ঢাকার দোহার ও নবাবগঞ্জ, মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর, মুন্সিগঞ্জের সদর, শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী ও গজারিয়া, ফরিদপুরের সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন, রাজবাড়ির সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ, শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট, মাদারীপুরের সদর, কালকিনি ও শিবচর, চট্টগ্রামের বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, আনোয়ারা, মীরসরাই ও চট্টগ্রাম মহানগর, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুরের সদর, রামগতি, রায়পুর ও কমলনগর, চাঁদপুরের সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ, বাগেরহাটের সদর, মোংলা, মোড়েলগঞ্জ, রামপাল, চিতলমারি, শরণখোলা ও কচুয়া, সিরাজগঞ্জের সদর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর, বরিশালের সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদী, হিজলা, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও বাকেরগঞ্জ, পিরোজপুরের সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী ও কাউখালী, পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালি, মির্জাগঞ্জ, দশমিনা ও দুমকি, ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা, বরগুনার সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এবং ঝালকাঠির সদর, কাঠালিয়া, নলছিটি ও রাজাপুর।

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জেলেদের জন্য ৫৭ হাজার ৭৩৯ টন ভিজিএফ বরাদ্দ

আপডেট টাইম : ০৮:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২