ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রেলের আরো ৩০ কোচ দেশে পৌঁছেছে

দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে ১৫টি করে মোট ৩০টি মিটারগেজ কোচ দেশে এসে পৌঁছেছে। বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে রেল কোচগুলোর খালাস কার্যক্রম শুরু হয়।

রেলওয়ে সূত্রে আরো জানা গেছে, নতুন কোচগুলো খালাস শেষে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) হয়ে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এমভি স্টার টাইচি জাহাজটি গত ২৪ ডিসেম্বর কোরিয়া থেকে কোচগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসে, যা বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এদিকে আমদানি করা কোচগুলো স্টিলনেস স্টিল বডি, বায়ো-টয়লেট সংযুক্ত, স্বয়ংক্রিয় এয়ারব্রেক-স্লাইডিং ডোরসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। দেড়শ কোচের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপিং বার্থ ৩০টি, এসি চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার ৪৪টি এবং খাবার গাড়িরসহ শোভন চেয়ার ১৬টি, পাওয়ার কার (বিদ্যুৎ সঞ্চালন বগি) শোভন চেয়ার কোচ ১২টি, একটি করে খাবার গাড়ি ও পরিদর্শন গাড়ির কোচ রয়েছে।

রেলওয়ে মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এগুলোর খালাস কার্যক্রম চলছে। সেগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, রেল যোগাযোগকে আরও গতিশীল করতে দক্ষিণ কোরিয়া থেকে ১৫০ কোচ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম রেলপথ আগামী কয়েকমাসের মধ্যেই সম্পূর্ণরূপে ডাবল লাইনে উন্নীত হবে। ফলে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগের ক্ষেত্রে প্রতিটি ট্রেনের সময় বাঁচবে। যাত্রীদের ৩০ মিনিট থেকে একঘণ্টা সময় সাশ্রয় হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রেলের আরো ৩০ কোচ দেশে পৌঁছেছে

আপডেট টাইম : ০৮:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩