ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাত, স্থবির জনজীবন

পৃথিবীর অন্যতম শুষ্ক আবহাওয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে গত দুদিন ধরে চলছে টানা ভারি বৃষ্টিপাত। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীত মৌসুমে হওয়া বৃষ্টির কারণে দেশটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গেছে।

দেশটির আবহাওয়া বিভাগের তথ্য বলছে, কোন কোন জায়গায় তাপমাত্রা নেমে গেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন দেশটির ফুজিরা ও রাস আল খাইমা অঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থীরা। তাদের অসুবিধার কথা বিবেচনা করে ২৬ ও ২৭ জানুয়ারি অনলাইনে ক্লাস নেয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়াও বৈরি আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বাণিজ্য মেলা ‘দুবাই ফেস্টিভাল’ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা বর্ষণে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। অফিস-আদালতেও কমেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি।

বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। অসময়ের এই টানা বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাত, স্থবির জনজীবন

আপডেট টাইম : ০৮:২৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩