ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর

টানা ৪০ দিন জামাতের সঙ্গে এশা ও ফজরের নামাজ পড়ায় ৬৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সীতাকুণ্ডের দক্ষিণ বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে উপহার হিসেবে এ সাইকেলগুলো তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। এতে প্রাথমিক ভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশন করলেও চারজন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর

আপডেট টাইম : ০৮:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩