ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না। সম্প্রতি যারা প্রবেশ করেছে, তাদের বের করা দেওয়া হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত এটি।

শুক্রবার সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ইউনিট-৩ পরিদর্শন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ঝামেলা হয়েছে। অভ্যন্তরীণ সংঘাত চলছে। যে কারণে আতঙ্কে কেউ কেউ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। তাদের বের করে দেওয়া হবে।

নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গে ড. মোমেন বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করে ফিরে গেছে। সেই মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় শাখার জন্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখা হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।

এর আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩