ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

যুক্তরাষ্ট্রে আবারও শৈত্যঝড়, ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে আবারও শৈত্যঝড় শুরু হয়েছে। ভয়াবহ এ ঝড়ের কারণে বাতিল করা হয়েছে ১ হাজারেরও বেশি ফ্লাইট। স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকিং সেবা দেয়া প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা ১ হাজার ১৯ টি। এর মধ্যে অধিকাংশ ফ্লাইটই সাউথওয়েস্ট এয়ারলাইনসের। এয়ারলাইনসটি কম দামে সেবা দেয়ার জন্য বহুল পরিচিত।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্লাইট বাতিলের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। শৈত্য ঝড়ের কারণে এখনো পর্যন্ত এয়ারলাইনসটি ১৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এর আগে, গতমাসের শেষ দিকে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানায় প্রবল শৈত্য ঝড়ের কারণে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা যায় ৩৪ জন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ আবাহওয়ার তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি অঙ্গরাজ্য এই শৈত্যঝড়ের কবলে পড়তে পারে। এর মধ্যে টেক্সাস এবং আরকানসাসে ভারি তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এর বাইরেও ওহিও, টেনেসি, ওকলাহোমা অঙ্গরাজ্যে এই শৈত্য ঝড় বয়ে যেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

যুক্তরাষ্ট্রে আবারও শৈত্যঝড়, ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আপডেট টাইম : ০৮:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩