ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

হবিগঞ্জে পাহাড় কেটে উজাড়, ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দিনারপুরে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে আইনগত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেন।

সম্প্রতি হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আদালত দিনারপুর এলাকার পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

স্থানীয়রা জানায়, বছরের অধিকাংশ সময় নবীগঞ্জের দিনারপুর পরগণার পানিউমদা, গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নে পাহাড় ও টিলা কাটা চলছে। দিনে ও রাতে পাহাড় কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আশপাশের ঘরবাড়ি। এসব বসতভিটা ভারি বর্ষণ হলে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও নাছরিন আক্তার। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

হবিগঞ্জে পাহাড় কেটে উজাড়, ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট টাইম : ০৮:৩৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩