ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পুলিশ খুঁজে না পেলেও বাসা থেকেই ভাষণ দিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে তার বাসভবনে গিয়েছিলো দেশটির পুলিশ। লাহোরের জামান পার্কে বাসভবনে অবস্থান নিলেও পুলিশ ইমরানকে গ্রেফতার করতে পারেনি। দেশটির গণমাধ্যম বলছে, গ্রেফতার এড়িয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী।

তোশাখানা মামলার অভিযোগ গঠনের শুনানিতে টানা অনুপস্থিত থাকায় গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেশন কোর্ট। সেই পরোয়ানা কার্যকর করতেই আজ রোববার তার বাসভবনে যায় পুলিশ।

দুপুরের পরপরই পাঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের ‍পুলিশ ইমরানের বাসভবনে যায়। পুলিশ আসার খবরে পিটিআই নেতাকর্মীরা ইমরানের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সে সময় পুলিশকে জানানো হয় যে, ইমরান খান বাসভবনে নেই।

ইসলামাবাদের পুলিশ প্রধান বলেছিলেন, ইমরান খানকে গ্রেফতার ছাড়া খালি হাতে ফিরে যাব না। তবুও এখন পর্যন্ত তারা ইমরান খানকে গ্রেফতার করতে পারেননি। পিটিআই নেতাকর্মীদের তীব্র বিক্ষোভের মুখে দুপুর দেড়টার দিকে ইমরান খানের বাসভবন ত্যাগ করে পুলিশ।

ইসলামাবাদ পুলিশের আইজি আকবর নাসির খান বলেন, পিটিআই প্রধান গ্রেফতার এড়িয়েছেন। একজন এসপি ইমরানের কক্ষে গিয়েছিলেন। কিন্তু ইমরান সেখানে ছিলেন না। আদালতের আদেশ বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবে, আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অথচ ইমরান খান তখন বাসভবনের ভেতরেই ছিলেন। তার অবস্থান নিয়ে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে ঠিক তখনই ইমরান খান বিকেল পাঁচটার একটু আগে নিজ বাসভবন থেকে একটি টেলিভিশন পার্টি অনুষ্ঠানে ভাষণ দেন ইমরান খান।

সে সময় ইমরান খান তার ডাকে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপন করার অভিযোগ আনা হয় ইমরান খানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

পুলিশ খুঁজে না পেলেও বাসা থেকেই ভাষণ দিলেন ইমরান খান

আপডেট টাইম : ০৭:৪৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩