ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শরীরচর্চায় সকাল শুরু

সকালের ঘুম আমাদের সবারই অনেক পছন্দের। তবে সে আরাম পাশে রেখে আলস্যকে শিকেয় ওঠিয়ে শরীরচর্চা দিয়ে শুরু করুন সকাল। আর এটিই তৈরি করুন নিত্য দিনের অভ্যাস।

ভালোমন্দ ভুলে ‘আর একটু ঘুমোই’-এর প্রেমেই ভেসে যেতে চায় মন। তবে ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যাসই আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত। এ ছাড়া বিজ্ঞানসম্মত কারণেই, সকালে শরীরচর্চার কার্যকারিতা অনেক বেশি। যে কারণে সকালের শরীরচর্চা বন্ধ করা উচিত নয়।

হাঁটা বা দৌড়নো
শরীরচর্চার শুরুতেই খানিকক্ষণ প্রাকৃতিক আবহাওয়ায় হাঁটলে বা দৌড়ালে আপনার হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা আরও বাড়বে। যার ফলে শরীরচর্চার সময়ে যেই ধকল শরীরের ওপর পড়ে, তার জন্য প্রস্তুত হতে পারবে আপনার শরীর।

স্ট্রেচিং
হাঁটা বা দৌড়নোর পড়ে কিছু ক্ষণ স্ট্রেচিং করা অত্যন্ত প্রয়োজন। শরীরচর্চার আগে স্ট্রেচিং করলে আপনার পেশি চোট-আঘাতের কবল থেকে দূরে থাকে। বাড়তি ওজন ঝরানোর ক্ষেত্রেও স্ট্রেচিং খুবই কার্যকর হতে পারে।

সূর্য নমস্কার
যোগাসন করা সব সময়েই বেশ কার্যকর হতে পারে। কিন্তু ভোরবেলা সূর্য নমস্কার করলে তা আপনার শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত ভোরবেলা সূর্য নমস্কার করলে আপনার শরীরে ভিটামিন ডি-এর মাত্রা বাড়তে পারে।

প্রাণায়াম
শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য প্রাণায়াম অত্যন্ত কার্যকর হতে পারে। ভোরবেলা কিছুক্ষণ প্রাণায়াম করলে তা শরীরকে আরও চাঙ্গা করতে পারে।

ধ্যান করুন
সকালের ঘুমের মোহ কাটিয়ে শরীরচর্চার সময়ে মানসিকভাবে চাঙা থাকার খানিকক্ষণ ধ্যান করতে পারেন। মানসিক সুস্থতার জন্য ধ্যান করা খুবই কার্যকর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শরীরচর্চায় সকাল শুরু

আপডেট টাইম : ০৮:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩