ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

মঙ্গলবার (৭ মার্চ) অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে একটি বাড়ি ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। কমান্ডো স্টাইলে চালানো হয় অভিযান। এ সময় ইসরাইলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন।

অভিযান শেষে এক বিবৃতিতে তেল আবিব জানায়, গত সপ্তাহে পশ্চিম তীরের হাওয়ারা শহরে দুই ইসরাইলিকে হত্যার ঘটনায় জড়িত এক সন্ত্রাসী জেনিনে লুকিয়ে থাকার খবর পায় ইসরাইলি সেনারা।

ওই খবরের ভিত্তিতেই শহরটিতে অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে স্থানীয়রা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে বলে দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরাইলের সেনারাও পাল্টা গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

এদিকে জেনিন শহরের অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে সফলভাবে অভিযান শেষ করায় ইসরাইলি সেনাদের প্রশংসা করেছেন তিনি।

অন্যদিকে জেনিনে অভিযানের সময় ইসরাইলি সেনারা রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমন কর্মকাণ্ডের মাধ্যমে ইসরাইল উত্তেজনা উসকে দিতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ০৯:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩