ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

স্কাউটিংয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে স্কাউট নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ স্কাউটস’ এর ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বুধবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বাণীতে রাষ্ট্রপতি ‘বাংলাদেশ স্কাউটস’ এর ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সভায় অংশগ্রহণকারী কাউন্সিলর ও দেশের সব পর্যায়ের স্কাউট সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্কাউটস’ এর উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে রৌপ্য ব্যাঘ্র ও রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডসহ অন্যান্য অ্যাওয়ার্ড অর্জনকারীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, স্কাউটিং একটি আন্তর্জাতিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। নিয়মিত শিক্ষার পাশাপাশি স্কাউটিং হচ্ছে একটি সম্পূরক ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা।

মো. আবদুল হামিদ বলেন, স্কাউটদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা স্কাউটিং-এর মূল লক্ষ্য।

তিনি আশাপ্রকাশ করেন, বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমকে আরো বেগবান করতে স্কাউট কর্তৃপক্ষ আন্তরিক হবেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ, শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম।

রাষ্ট্রপতি ‘বাংলাদেশ স্কাউটস’ এর ৫১তম বার্ষিক সাধারণ সভার সার্বিক সফলতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

স্কাউটিংয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩