ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

হজ নিবন্ধনের সময় বাড়ল ৫ এপ্রিল পর্যন্ত

হজ নিবন্ধনের সময় ৭ম দফায় বাড়ছে। এ দফায় ৫ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে ৬ষ্ঠ দফায় ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয় নিবন্ধনের সময়। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। এখনো ৯ হাজার ৩৮ জন নিবন্ধন করেননি। এ অবস্থায় আবারো সময় বাড়ানো হলো।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সিস্টেমের বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে মোট নিবন্ধন করেছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। তাদের মধ্যে বেসরকারিভাবে ১ লাখ ১২ হাজার ১৯৮ জনের বিপরীতে নিবন্ধন করেছেন ১ লাখ ৮ হাজার ২৩০ জন। এখনো কোটা ফাঁকা রয়েছে ৩ হাজার ৯৬৮ জনের। এছাড়া সরকারিভাবে ১৫ হাজার জনের মধ্যে নিবন্ধন করেছেন ৯ হাজার ৯৩০ জন। কোটা ফাঁকা রয়েছে ৫ হাজার ৭০ জনের।

গত সোমবার ৬ষ্ঠ দফায় তিনদিন সময় বাড়িয়ে ৩০ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সময়ের মধ্যে যারা নিবন্ধন করেছেন তারা পরিবর্তিত প্যাকেজ অর্থাৎ ১১ হাজার ৭২৫ টাকা কমে নিবন্ধন করতে পেরেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (ডিএস) আবুল কাসেম মোহাম্মদ শাহীন বলেন, অনেকে এখনো পাসপোর্ট হাতে পাননি বলে এ পরিস্থিতি হয়েছে। তারা পাসপোর্ট পেলেই নিবন্ধন করবেন বলে মন্ত্রণালয়কে জানাচ্ছেন। কোটা পুরোটাই পূরণ হয়ে যাবে। এ নিয়ে মন্ত্রণালয় চিন্তিত নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

হজ নিবন্ধনের সময় বাড়ল ৫ এপ্রিল পর্যন্ত

আপডেট টাইম : ০৮:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩