ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

তাপপ্রবাহ তীব্র হওয়ার শঙ্কা, সহসাই নেই বৃষ্টির আভাস

চৈত্রের শুরুতে ছিল ঝড়-বাদল। পঞ্জিকায় বৈশাখের পাতা খুলতে বাকি আরো কয়েকদিন। এর মধ্যেই দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদায়বেলায় চৈত্র তার আসল রূপ দেখাচ্ছে। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস চারদিক। প্রতিদিন তাপপ্রবাহ বিস্তৃত হতে হতে ৪৯ জেলায় গিয়ে ঠেকেছে।

এদিকে মঙ্গলবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে তাপপ্রবাহ তীব্র হতে পারে। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে রাজধানীসহ সারাদেশের মানুষ গরমে কষ্ট করছেন। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জনজীবন। আবার সোমবার তাপপ্রবাহের আওতা ক্রমশ বেড়েছে। আগের দিন অর্থাৎ রোববার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার পর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আর সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

তাপপ্রবাহ তীব্র হওয়ার শঙ্কা, সহসাই নেই বৃষ্টির আভাস

আপডেট টাইম : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩