ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: নিহত ২০০ ছাড়াল

ভারতের উড়িষ্যায় মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-চেন্নাইগামী ট্রেন ‘করমণ্ডল এক্সপ্রেস’। এতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আনুমানিক ৯০০ যাত্রী আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতের মধ্যে বাংলাদেশেরও অনেক যাত্রী রয়েছেন।

ভারতের একাধিক গণমাধ্যম ও সূত্রের প্রাপ্ত তথ্যে এ পর্যন্ত আহতদের মধ্যে বাংলাদেশের ১৬-২১ জন যাত্রী থাকার খবর দেওয়া হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী নিহতদের মধ্যেও বাংলাদেশের যাত্রী থাকতে পারে।

করমন্ডল এক্সপ্রেস চলে হাওড়া থেকে চেন্নাই। ফলে বহু বাংলাদেশি এই ট্রেনটি ব্যবহার করে। বিশেষ করে চিকিৎসার কারণে ভেলরে যান তারা। ফলে এ ট্রেনে কোনো বাংলাদেশি আটকে আছেন কিনা বা মৃত্যু হয়েছে কিনা সেদিকে নজর রাখছে কলকাতাস্থ বাংলাদেশে ডেপুটি হাইকমিশন।

তবে ওড়িশার সংবাদমাধ্যম কনক নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর এগিয়ে এসেছেন বালাসোরের মানুষ। রক্ত দিতে হাসপাতালের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। তারা রক্ত দিতে মুখিয়ে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: নিহত ২০০ ছাড়াল

আপডেট টাইম : ০৮:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩