ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বরিশালে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। প্রথমবারের মতো সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা।

সোমবার ভোর ৬টা থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। তবে ভোট শুরু হয় সোমবার সকাল ৮টা থেকে। ইভিএমে একযোগে ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি কক্ষে শুরু হয় ভোটগ্রহণ।

জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডের কেন্দ্রে দিনের প্রথমার্ধ্বে ভোট দিবেন। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে, হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম রূপাতলী হাউসিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদরাসা কেন্দ্রে, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, হাতি প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে ও হরিণ প্রতীকের প্রার্থী আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

জানা যায়, বরিশাল সিটি নির্বাচনে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বরিশালে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন

আপডেট টাইম : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩