ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বলিউড অভিনেত্রী থেকে প্রযোজক হওয়ার পথটা সহজ ছিল না দিয়া মির্জার জন্য ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জ/ব্দ অপি করিমের প্রশংসায় ঋত্বিক দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদীগর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দুশতাধীক পরিবার কুড়িগ্রামে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্থসংকটে অনিশ্চিত ছিল ভর্তি, সহায়তার হাত বাড়াল ছাত্রদল প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের অভিনন্দন গ্রহণ করুন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বানিজ্য

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী, মৃত্যু ১১

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় দুই নারীসহ ১১ জন হজযাত্রী মারা গেছেন।

সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৫৫৪ জন গিয়েছেন।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৩তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ১৭ হাজার ১৪২ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ৬ হাজার ৭৯টি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকি ভিসাও শিগগির পাওয়া যাবে।

চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বলিউড অভিনেত্রী থেকে প্রযোজক হওয়ার পথটা সহজ ছিল না দিয়া মির্জার জন্য

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী, মৃত্যু ১১

আপডেট টাইম : ০২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩