ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান অভিবাসন ও আবাসন নিয়ে ট্রাম্প-মামদানির রুদ্ধদ্বার বৈঠক জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে ধামইরহাটে যুবদলের উদোগে এক বিক্ষোভ মিছিল নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী খুলনায় ৬ষ্ঠ উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলন শুরু জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ন্যাটোতে সুইডেনের যোগদানে এরদোয়ানের ‘হ্যাঁ’

আন্তর্জাতিক ডেস্কঃসুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে করমর্দন করছেন।

অবশেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে সমর্থন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নিরাপত্তা ইস্যুর কথা বলে প্রায় এক বছর ধরে এতে নাখোশ ছিলেন এরদোয়ান। খবর আল জাজিরা ও বিবিসির।

ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ সোমবার (১১ জুন) এক ঘোষণায় জানান, এরদোয়ান তুরস্কের পার্লামেন্টে সুইডেনের সমর্থনে বিষয়টি পাঠাতে রাজি হয়েছেন। এ নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমি অনেক আনন্দিত এবং এটি সুইডেনের জন্য একটি ভালো দিন।

এর আগে তুরস্ক মাসের পর মাস ধরে তুরস্ক সুইডেনের আবেদন আটকে রেখেছিল। দেশটি কুর্দিস জঙ্গিদের আশ্রয়দাতা বলে সুইডেনকে অভিযোগ করে আসছিল।

এমন খবরের প্রতিক্রিয়া হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এরদোয়ানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। বর্তমানে ন্যাটোর ৩১টি সদস্য দেশ আছে। সুইডেন এতে যোগ দিলে তা বেড়ে দাঁড়াবে ৩২ এ।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, আমি ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ৩২তম ন্যাটো মিত্র হিসেবে প্রধানমন্ত্রী ক্রিস্টারসন এবং সুইডেনকে স্বাগত জানাতে উন্মুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান

ন্যাটোতে সুইডেনের যোগদানে এরদোয়ানের ‘হ্যাঁ’

আপডেট টাইম : ১০:১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩