ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিনের (৭৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১১ জুলাই) এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় রাজনীতি ও সমাজসেবামূলক কাজে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের সহধর্মিণী রেবেকা মমিন মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

২০০৪ সালে স্বামীর মৃত্যুর পর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে তিনি টানা তিনবার ওই আসন থেকে এমপি নির্বাচিত হন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন রেবেকা মমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট টাইম : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩