ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার অনুরোধ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্কঃ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে সুইজারল্যান্ডকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৭ জুলাই) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্লাইড রেংগলির পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান রোহিঙ্গা ইস্যুতে সুইজারল্যান্ডের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে জানান।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর সুইজারল্যান্ড সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।

সাহাবুদ্দিন বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে গত পাঁচ বছরে সুইজারল্যান্ড অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান এ দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বিগত ৫০ বছরে সুইজারল্যান্ড বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছে।

আগামী দিনে দু’দেশের সম্পর্ক বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অস্ট্রিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার অনুরোধ রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৬:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩