ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দক্ষিণ কোরিয়ায় বন্যায় মৃত বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্কঃদক্ষিণ কোরিয়ায় গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশটির কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইউক্রেনে সফর শেষে দেশে ফিরেই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এসময় ভুক্তভোগীদের উদ্ধারের ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

ইউন সুক-ইওল বলেন, আমার দুঃখ চাপিয়ে রাখার কোনো উপায় নেই। আমি ভারী বৃষ্টিতে নিহতদের আত্মার জন্য প্রার্থনা করি ও শোকাহত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানাই।

তিনি বলেন, আমাদের সবাইকে বিষয়টিকে গুরুত্বসহকারে নিতে হবে। পাশাপাশি সব ধরনের সম্পদকে যথাযথ ব্যবহার করতে হবে।

এ সময় তিনি উদ্ধার কার্যক্রমে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তাছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হচ্ছে।

গত ৯ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় অব্যাহত ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশটির বিস্তির্ণ এলাকাজুড়ে বন্যা ও ভূসিধস দেখা দিয়েছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণাঞ্চলে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় চিওংজু শহরে বন্যার কারণে একটি টানেলের ভেতর বহু যাত্রী আটকা পড়েন। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সদস্যরা। এরই মধ্যে সেখান থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে ওই টানেলে বন্যার পানি ঢুকে যায়। ফলে বেশ কিছু বাস এবং গাড়িতে থাকা লোকজন ওই টানেলের ভেতর আটকা পড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দক্ষিণ কোরিয়ায় বন্যায় মৃত বেড়ে ৩৯

আপডেট টাইম : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩