ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

মানবসম্পদ উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুদান দেবে জাপান

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বাংলাদেশকে মানব সম্পদ উন্নয়নে ৪৭২ মিলিয়ন জাপানিজ ইয়েন বা আনুমানিক ৩৩ লাখ ৮০ হাজার ডলার অনুদান দেবে জাপান সরকার। এ বিষয়ে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি সই হয়েছে।

সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং ঢাকায় নিযুক্ত জাইকার ইচিগুচি তোমোহিদে বিনিময় নোট ও অনুদান চুক্তিতে সই করেন। ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) শীর্ষক প্রকল্পে জাপানিজ অর্থবছর ২০২৩ এর জন্য এ অনুদান দেবে জাপান সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত মেয়াদে চলমান রয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বিসিএস ক্যাডার কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের লক্ষ্যে বৃত্তি প্রদান।

এখন পর্যন্ত প্রকল্পের আওতায় ৪১৪ জন কর্মকর্তা মাস্টার্স ও ৫ জন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মকর্তারা ডিগ্রি অর্জন শেষে দেশে প্রত্যাবর্তন করে স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জাপান সরকার ৩০ দশমিক.১২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে।

বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

মানবসম্পদ উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুদান দেবে জাপান

আপডেট টাইম : ১০:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩