ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির কেন্দ্রীয় অকল্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি নির্মাণ সাইটে গোলাগুলির ঘটনায় এক পুলিশ অফিসারসহ ছয়জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চলবে।

পুলিশ বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালায় এক বন্দুকধারী। পুলিশ গুলির শব্দ শুনে ওই বন্দুকধারীকে অনুসরণ করলে তখনও ওই বন্দুকধারী শটগান দিয়ে গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়।

এছাড়া এ হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিপকিন্স। এ নিয়ে তিনি বলেছেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে গোলাগুলি, নিহত ২

আপডেট টাইম : ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩