ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে পুনরুজ্জীবিত করবে : এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ জলবায়ুবান্ধব নীতি শুধু পরিবেশের জন্য নয়, রাজনীতির জন্যও ভালো : ব্রিটিশ মন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ : মূল পরিকল্পনাকারী রায়হানসহ চার জন রিমান্ডে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ জয় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত

মহারাষ্ট্রে ক্রেন ভেঙে ১৬ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এছাড়াও ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এখনো পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে বড় এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

উল্লেখ্য, গার্ডার লঞ্চিং মেশিন একটি বিশেষ ক্রেন; যা বড় বড় ইস্পাতের বিম বা গার্ডার সরাতে পারে। হাইওয়ে, রেলসেতু নির্মাণসহ বড় ভবনের ভিত্তি তৈরিতে এই ক্রেন ব্যবহার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম

মহারাষ্ট্রে ক্রেন ভেঙে ১৬ জনের প্রাণহানি

আপডেট টাইম : ০৯:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩