ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

আজ থেকে বৃষ্টি বাড়তে পারে

সারা দেশে আজ শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।

গতকাল শুক্রবার আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ১০৪ মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫৭ ও রংপুরে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আজ থেকে বৃষ্টি বাড়তে পারে

আপডেট টাইম : ০৯:৩২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩