ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সোনার বাংলা গড়তে যেই স্বপ্ন আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালন করে গেছেন, অসমাপ্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক দোলন একথা বলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোলন।

জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আরিফুর রহমান দোলন বলেন, ‘আজকে বাঙালি জাতির শোকের দিন, বক্তৃতা দেওয়ার দিন নয়। যিনি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে বেদনার সঙ্গে স্মরণের দিন।’

‘পঁচাত্তরের এই দিনে নির্মমভাবে তাঁকে, তাঁর পরিবারের প্রায় সকল সদস্যকে এবং বঙ্গবন্ধুর অনেক সহযোদ্ধা, সহকর্মী, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষিকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। ১৫ আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সম্মান জানাই।’

ঢাকা টাইমস সম্পাদক বলেন, ‘ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করল সেই বাড়িতে, যেখানে বসে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। সেই বাড়িতে বঙ্গবন্ধুর শরীরের রক্ত সিঁড়ি বেয়ে মিশেছিল যে মাটিতে, সেই মাটির মানুষকে, সেই দেশকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর এই ভালোবাসা আমাদের জন্য অনেক শক্তি, সাহস এবং অনুপ্রেরণা।’

‘বঙ্গবন্ধুর সমস্ত স্বপ্ন ছিল এই জাতিকে ঘিরে। সেই অসমাপ্ত স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্যকন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর জন্য যা যা প্রয়োজন তিনি করছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে সহযোগিতা করার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মার্ট বাংলাদেশ গড়াই এখন শেখ হাসিনার লক্ষ্য উল্লেখ করে ফরিদপুর-১ আসনের জননেতা দোলন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, আমাদেরকেও তাঁর সঙ্গী হতে হবে।’

বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের সময়ও হয়েছিল। সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁর পাশে থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সুসম্পন্ন হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শেখ শওকত আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ, দপ্তর সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, ফরিদপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম খান (রানা)।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামরুজ্জামান কদর।

এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন। উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তিনি উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের শোক র্যা লিতে অংশ নেন।
পরে তিনি বেগম শাহানারা একাডেমীতে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ। এসময় আফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম নাইম, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল উপস্থিত ছিলেন।

এরপরে কামারগ্রাম কাঞ্চন একাডেমীতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাববৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাকির হোসেন।

ওই অনুষ্ঠানের পরই দোলন যোগ দেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শোক দিবসের আলোচনা সভায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, রবিউল ইসলাম প্রমুখ।

সেখান থেকে দোলন উপস্থিত হন আলফাডাঙ্গা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও তবাররক বিতরণ অনুষ্ঠানে। পরে তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

ফরিদপুর জেলা পরিষদের সদস্য আহসান হাবীব সিকদার (হাসান সিকদার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন মৃধা। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেত্ববৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় আলফাডাঙ্গার বারাণখোলায় কৃষক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরাইচ ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এস্কেন্দার আলী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দোলন

আপডেট টাইম : ০৭:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩