ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন। খবর জিও নিউজের।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, দেশটির পিন্ডি ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

জিও নিউজের তথ্যানুযায়ী, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরপরই বাসটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।

প্রসঙ্গত, গত জুনে পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩