ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চুরি হওয়া সব মোবাইল কেন উদ্ধার করতে পারে না পুলিশ?

হরহামেশাই চুরি হচ্ছে মোবাইল। চলতি পথে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। প্রতিদিন শুধু রাজধানী থেকেই কি পরিমাণ মোবাইল চুরি কিংবা ছিনতাই হচ্ছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। কারণ সব ক্ষেত্রেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) কিংবা অভিযোগ করেন না ভুক্তভোগী। অনেক ক্ষেত্রে জিডি হওয়ার পরও মোবাইল উদ্ধার করতে পারছে না পুলিশ। কিন্তু কেন এসব মোবাইল উদ্ধার করা যাচ্ছে না?

সম্প্রতি মোবাইল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সাতজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, এই চক্রটি মোবাইলের আইএমইআইও পরিবর্তন করতে পারে। চুরি করা মোবাইল ফোন যেন পুলিশ উদ্ধার করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা।

ছিনতাই কিংবা চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। পরে সেসব মোবাইল বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। ফলে এসব ক্ষেত্রে থানায় জিডি হওয়ার পরও উদ্ধার করতে পারছে না পুলিশ।

ছোঁ মেরে মোবাইল নিয়ে নিচ্ছে ছিনতাইকারী। ছবি: সময় সংবাদ

পুলিশ জানিয়েছে, আইএমইআই পরিবর্তন করতে চক্রটি তৈরি করেছে একটি ল্যাব। অবৈধভাবে আমদানি করেছে কিছু ডিভাইস। এসব যন্ত্রপাতি ব্যবহার করে মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তারা একটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআইটি বদলে ফেলছে। পরে বিক্রি করছে বাজারে।

ল্যাবে মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই আইএমইআই বদলে ফেলে চক্রটি। ছবি: সময় সংবাদ

পুলিশ বলছে, এই ধরণের মোবাইল ব্যবহার করে ফায়দা নিতে পারে অপরাধীরা। তাই চুরি কিংবা ছিনতাই হওয়া মোবাইল ফোন জেনে শুনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার পরামর্শ গোয়েন্দাদের।

মোবাইল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সময় সংবাদ

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন,
বিভিন্ন রাস্তার মোড়ে ছিনতাইকারীরা ওঁৎ পেতে থাকে। সুযোগ বুঝে তারা টান দিয়ে মোবাইলাটা নিয়ে পালিয়ে যায়। এতদিন তাদের যে প্রসেসটা দেখতাম, সেটা হচ্ছে ছিনতাই করা মোবাইলটা তারা অনেক দিন বাসায় ফেলে রাখতেন অথবা বিভিন্ন দেশে পাচার করে দিতেন। বিভিন্ন সময়ে গ্রেফতারের পর তারা সেটা স্বীকার করেছেন। এরপর এবার আমরা একটা চক্রের সন্ধান পেলাম, যারা আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারে।

পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন। ছবি: সময় সংবাদ

হারুন অর রশীদ আরও বলেন, ‘চক্রটি চুরি করে সঙ্গে সঙ্গেই আইএমইআই নম্বরটা পরিবর্তন করে ফেলে। কারণ আইএমইআই নম্বর পরিবর্তন না করলে আমরা খুঁজে পেয়ে যাই। এ কারণে তারা এখন নতুন প্রযুক্তি মাইক্রোস্কোপ, একটি সিপিইউ, দুইটা ল্যাপটপ, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে একটি ল্যাব বানিয়েছে। ওই ল্যাবে নিয়ে তারা মোবাইলের আইএমইআই পরিবর্তন করে অন্য জায়গায় বিক্রি করে দেয়। তারা গ্যারান্টি দেয় যে এটা চোরাই মোবাইল হলেও কেউ ধরতে পারবে না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চুরি হওয়া সব মোবাইল কেন উদ্ধার করতে পারে না পুলিশ?

আপডেট টাইম : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩