ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারত সফরে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে মোদি-হাসিনা

ভারতের নয়াদিল্লিতে আগামী শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবে, এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে বলে কূটনৈতিক সূত্রও নিশ্চিত করেছে।

এদিকে সম্মেলন ঘিরে এরইমধ্যে দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ তিন দিন লকডাউনের রূপ দেখা যাবে দিল্লিতে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে এখন সাজ সাজ রব। বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-টুয়েন্টির শীর্ষ এ সম্মেলন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে এ সম্মেলন।

এতে বিশ্ব নেতাদের পাশাপাশি যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে, থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা প্রেসিডেন্টের যোগ না দেয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

সম্মেলন ঘিরে দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির বিস্তীর্ণ এলাকায় থাকবে কার্যত অঘোষিত কারফিউর অধীনে। সেখানে জনসাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

ভারতীয় গণমাধ্যম বলছে, তিন দিন কার্যত লকডাউনের চেহারা নেবে রাজধানী নয়াদিল্লি। যদিও লকডাউন শব্দে আপত্তি জানিয়ে দিল্লি পুলিশ বলছে, সম্মেলনের ওই কয়েক দিন নয়াদিল্লির জনজীবন শুধু প্রয়োজনের খাতিরে নিয়ন্ত্রণ করা হবে।

সম্মেলনের কারণে আগেই ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সম্মেলনস্থল ঘিরে কয়েক কিলোমিটারের মধ্যে থাকা সব ধরনের দোকানপাটও ওই তিন দিন বন্ধ থাকবে। গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারত সফরে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে মোদি-হাসিনা

আপডেট টাইম : ০৯:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩