ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। দেশটির নির্দিষ্ট কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এছাড়াও এদিন মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরে সময় সংবাদ। পিটার হাসের বক্তব্য পররাষ্ট্র দফতর সমর্থন করে কিনা এ প্রশ্ন করা হলে অনেকটাই এড়িয়ে যান মুখপাত্র।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারেন সেজন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশে নির্দিষ্ট কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় না বলেও জানান মিলার।

গত সপ্তাহে ব্রিফিংয়ে ভিসা নীতি কোন কোন শ্রেণির ওপর প্রয়োগ করা হয়েছে তা স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে গণমাধ্যম সংশ্লিষ্টরাও ভিসা নীতির আওতায় পড়তে পারেন বলে জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার এমন বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে সাংবাদিক, সাংস্কৃতিক ও অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

আপডেট টাইম : ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩