ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ২১

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে গেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ভেনিসের সঙ্গে যুক্ত হওয়া সেতুর কাছে বাসটি ফ্লাইওভারের রেলিঙ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। মেস্ত্রে জেলার রেলপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা বাড়তে পারে জানিয়ে ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। আরো ৫ জনের খোঁজ মিলছে না।

দুর্ঘটনাটিকে ‘বড় ধরনের ট্র্যাজেডি’ উল্লেখ করে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার কারণ এখনো জানাতে পারেনি দমকল বাহিনী। তবে বাসটিতে আগুন লাগার বিষয়ে তারা জানিয়েছে, বাসটি মিথেন গ্যাসচালিত ছিল। দুর্ঘটনার সময় বাসটি বিদ্যুতের লাইনে পড়লে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর শুনেই শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে পর্যটকদের পরিচয় নিশ্চিত করতেও দ্রুত কাজে নেমে পড়েছে স্থানীয় প্রশাসন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ২১

আপডেট টাইম : ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩