ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শীত নামবে এ মাসেই, মৌসুমি বায়ুর বিদায়

বৃষ্টি বয়ে নিয়ে আসা মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। ফলে ধীরে ধীরে উত্তরের বাতাস বইতে শুরু করেছে। দেশের সাত বিভাগ থেকেই এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্য দিয়ে উঁকি দিচ্ছে শীত।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে গত ৮ জুন। কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে তা চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

এদিকে আজ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকে পারে আকাশ। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বলা যায়। তবে চট্টগ্রামে এর রেশ কিছুটা রয়ে গেছে।

এরই মধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। সকালে গাছপালা, ঘাসের ডগায় জমছে শিশির। শেষ রাতে শীত শীতও লাগছে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আজ সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্তও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শীত নামবে এ মাসেই, মৌসুমি বায়ুর বিদায়

আপডেট টাইম : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩